‘গ্রামবার্তা প্রকাশিকা’ (Grambarta Publisher) পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়?

‘গ্রামবার্তা প্রকাশিকা’ (Grambarta Publisher) পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়?

ভূমিকা:

গ্রামবার্তা প্রকাশিকা’ হল বাংলা থেকে প্রকাশিত একটি পত্রিকা। ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এটি প্রথম প্রকাশিত হয়। এর প্রথম সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যিনি ‘কাঙাল হরিনাথ’ নামেও পরিচিত ছিলেন। এটি প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও পরে পাক্ষিকও সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।গ্রামবার্তা প্রকাশিকায় তৎকালীন সমাজচিত্র: ‘গ্রামবার্তা প্রকাশিকা‘ পত্রিকা থেকে সমসাময়িককালের সমাজ সম্পর্কে জানা যায়।

সমাজে নারীদের অবস্থা:

গ্রামবার্তা প্রকাশিকা‘ পত্রিকা থেকে সমাজে নারীদের দুরবস্থা সম্পর্কে জানা যায়। এক শ্রেণির প্রগতিশীল মানুষ নারীশিক্ষার প্রসারে সচেষ্ট ছিলেন। নারীশিক্ষার প্রসারে গ্রামবার্ত্তা প্রকাশিকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

জমিদারি শোষণ:

এই পত্রিকা গ্রাম্য প্রজাদের উপর জমিদারি শোষণের কথা প্রচার করত। তখন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু ছিল। জমির মালিক ছিলেন জমিদার। জমির উপর প্রজার স্বত্ব বা অধিকার ছিল না। চড়া রাজস্ব, অতিরিক্ত কর, কারণে-অকারণে জমি থেকে প্রজা উচ্ছেদ করা হত। অভাগা চাষিদের দুর্দশার কাহিনি এই পত্রিকায় ছাপা হত।

সুদখোর মহাজনদের শোষণ:

গ্রামবার্তা প্রকাশিকা‘ থেকে জানা যায়, সমাজে সুদখোর মহাজনদের রমরমা ছিল। তারা চড়া সুদের বিনিময়ে টাকা ধার দিত। গ্রামের অনেক সাধারণ মানুষ মহাজনের কাছে ঋণ নিয়ে সর্বস্বান্ত হয়েছিল।

নীলকর সাহেবদের অত্যাচার:

গ্রামবার্তা প্রকাশিকা‘য় সমাজে নীলকর সাহেবদের কর্মকাণ্ডজনিত আতঙ্কের চিত্র ধরা পড়েছে। নীলকর সাহেবরা অধিক অর্থ উপার্জনের জন্য চাষিদের জোর করে নীলচাষ করাত। উৎপাদিত নীল তারা চাষিদের কাছ থেকে অল্প দামে কিনে নিত। তবে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে চাষিরা যে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল তাও জানা যায় এই পত্রিকা থেকে।

শিক্ষাপ্রসার:

সেসময় নিরক্ষর মানুষের সংখ্যা ছিল প্রচুর। এর মধ্যে নারীশিক্ষার হার ছিল অত্যন্ত কম, প্রায় ছিল না বললেই চলে। পত্রিকায় শিক্ষা প্রসার বিশেষত নারীশিক্ষা প্রসারের উপর গুরুত্ব দিয়ে  বিভিন্ন লেখা প্রকাশিত হয়।

উপসংহার:

এই পত্রিকাটি সুলভ মূল্যের ছিল। প্রকাশক হরিনাথ মজুমদার অতি দারিদ্র্যের মধ্যেও পত্রিকা প্রকাশনার কাজ চালিয়ে যান। তিনি ‘কাঙাল হরিনাথ’ নামে পরিচিত ছিলেন। উনিশ শতকের – দ্বিতীয়ার্ধের বাংলার সমাজচিত্র এই পত্রিকা থেকে পাওয়া যায়।

Top 10 MCQ (Class 10 – History):

1. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রথম প্রকাশিত হয়—
A) ১৮৫৭ খ্রি.
B) ১৮৬১ খ্রি.
C) ১৮৬৩ খ্রি.
D) ১৮৭২ খ্রি.
উত্তর: C) ১৮৬৩ খ্রি.

2. ‘গ্রামবার্তা প্রকাশিকা’-র প্রথম সম্পাদক ছিলেন—
A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) হরিনাথ মজুমদার
D) দীনবন্ধু মিত্র
উত্তর: C) হরিনাথ মজুমদার

3. হরিনাথ মজুমদার কোন নামে পরিচিত ছিলেন?
A) দেশবন্ধু
B) কাঙাল হরিনাথ
C) বিদ্যাসাগর
D) ভারতপথিক
উত্তর: B) কাঙাল হরিনাথ

4. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রথমে কোন রূপে প্রকাশিত হয়?
A) সাপ্তাহিক
B) পাক্ষিক
C) দৈনিক
D) মাসিক
উত্তর: D) মাসিক

5. পত্রিকাটিতে প্রধানত কোন বিষয়ের উপর আলোকপাত করা হতো?
A) কেবল সাহিত্য
B) কেবল ধর্ম
C) তৎকালীন সমাজচিত্র
D) কেবল রাজনীতি
উত্তর: C) তৎকালীন সমাজচিত্র

6. ‘গ্রামবার্তা প্রকাশিকা’তে কোন প্রথার বিরুদ্ধে লেখা প্রকাশিত হতো?
A) সতীদাহ
B) জমিদারি শোষণ
C) বাল্যবিবাহ
D) পর্দাপ্রথা
উত্তর: B) জমিদারি শোষণ

7. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন—
A) লর্ড কর্নওয়ালিস
B) লর্ড ওয়েলেসলি
C) লর্ড ডালহৌসি
D) লর্ড রিপন
উত্তর: A) লর্ড কর্নওয়ালিস

8. নীলকর সাহেবরা চাষিদের দিয়ে কী চাষ করাত?
A) পাট
B) চা
C) নীল
D) তুলো
উত্তর: C) নীল

9. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিল?
A) শিল্পোন্নয়ন
B) নারীশিক্ষা
C) সামরিক শিক্ষা
D) বিদেশনীতি
উত্তর: B) নারীশিক্ষা

10. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ থেকে উনিশ শতকের বাংলার কোন দিকটি জানা যায়?
A) কেবল অর্থনীতি
B) কেবল সাহিত্য
C) সমাজচিত্র
D) কেবল ধর্মীয় আচার
উত্তর: C) সমাজচিত্র

GKnotebook.in সাধারণ জ্ঞান ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট। আমি সুকান্ত দাস, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এম.এ এবং শিক্ষকতা করি। এখানে শিক্ষার্থীরা GK, Current Affairs, এবং পরীক্ষামুখী গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সংক্ষিপ্ত নোটস পেয়ে থাকে।

Previous post

দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা: Sardar-patel-indian-states-integration.

Next post

বামাবোধিনী পত্রিকা (Bamabodhini patrika) থেকে উনিশ শতকের নারী সমাজ: শিক্ষা, সংস্কার ও সামাজিক অবস্থার বিশ্লেষণ (Class 10 History Notes).

Post Comment

error: Content is protected !!